Main Menu

জকিগঞ্জে কলেজ ছাত্রী ঝুমাকে কুপানোর ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমাকে কুপানোর ঘটনায় সিলেটের জকিগঞ্জ থানায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ মামলা দায়ের করেন ঝুমার মা করিমা বেগম।
জকিগঞ্জ থানার এস আই সৈয়দ ইমরোজ তারেক জানান, এ ঘটনায় আহত ঝুমার মা বাদী হয়ে বাহার উদ্দিনকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০১।
গত রোববার দুপুরে ঝুমার মা তাকে নিয়ে স্থানীয় কালীগঞ্জ বাজারে যাবার পথে রসুলপুর গ্রামের রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বাহার উদ্দিন। ঝুমা বিয়ানী বাজার সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাম হাত ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। সে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী বাহারের ভাই নাসির উদ্দিনকে (২৬) আটক করেছে।

Share





Related News

Comments are Closed