দিরাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার জারুলিয়া জলমহাল নিয়ে দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে তিন জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে ঘটনাস্থলে মারা যান হাতিয়া গ্রামের তাজুল ইসলাম। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাথদীন অবস্থায় মারা যান উজ্জ্বল (২৮) ও সাহারুল (২৫)।
নিহত তাজুল ইসলাম (৩৫) কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া গ্রামের শান উল্লাহর ছেলে, সাহারুল কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর গ্রামের ইসাক মিয়ার ছেলে ও উজ্জল একই গ্রামের আমানুলাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে হাতিয়া গ্রামের একরার হোসেন এবং কুলঞ্জ গ্রামের মাসুক উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে তাজুল মারা যান। ওসমানী হাসপাতালে আনার পর আরো দুজনের মৃত্যু হয়।
দিরাই থানার ওসি আব্দুল জলিল সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, এ ঘটনায় তিনজন গুরুতর আহত হওয়ার খবর তিনি পেয়েছেন।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed