যুবদলের সভাপতি নীরব-সেক্রেটারী টুকু
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আংশিকভাবে ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম নীরব ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ের মেইল থেকে আসা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।
নতুন সভাপতি সাইফুল ইসলাম নীরব বিগত কমিটির সেক্রেটারি ছিলেন। সেক্রেটারি সুলতান সালাহউদ্দিন টুকু ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ডিসেম্বরে যুবদলের আহ্বায়ক করা হয় সহ-সভাপতি অ্যালবার্ট ডি কস্টাকে। আগের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব মনোনিত হওয়ায় পদটি শূন্য ছিল।
এদিকে যুবদল ঢাকা মহানগর উত্তর-এর ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন করেছেন খালেদা জিয়া। সভাপতি হিসেবে এসএম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিরউদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল মনোনিত হয়েছেন। সবগুলো কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনোনিত হয়েছেন রফিকুল ইসলাম মজনু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে শরিফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইদ হাসান মিন্টু, আর.টি. মামুন ও আনন্দ শাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জামাল উদ্দিন খান শাহীন মনোনিত হয়েছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed