সিলেটে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের উপজেলার জালালাবাদ থানার মানসীনগর গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মানসী গ্রামের জৈন উদ্দিন ও আজমান আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ জৈন উদ্দিনের পক্ষের লোকের ওই জমি দখলে গেলে অন্যরা বাধা দেয়। ফলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed