যে ৭টি জায়গায় বাড়ি বা ফ্ল্যাট কিনলে বিপদ!
বৈশাখী নিউজ ডেস্ক: শুধুমাত্র উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম দেখে অথবা স্বাচ্ছন্দ্য বিচার করে বাড়ি বা ফ্ল্যাট কিনলে চলবে না। তান্ত্রিক নিদান- বাসগৃহ স্থির করার আগে দেখে নিন এই ৭টি জায়গা সেই বাড়ির ধারে কাছে নেই তো!
.শ্মশান বা কবরখানার কাছে কখনই বাড়ি বা ফ্ল্যাট কিনবেন না। একান্ত যদি তা না সম্ভব হয়, তবে মনে রাখবেন, এমন ব্যবস্থা রাখতে হবে, যাতো আপনার বাড়ি থেকে চিতার আগুন অথবা দাফনের ক্রিয়া যেন না দেখা যায়। এর ব্যত্যয় ঘটলে আপনার ও আপনার পরিবারের মানসিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
.হাসপাতাল থেকেও নেগেটিভ এনার্জির বিকিরণ ঘটে। একঝাঁক অসুখী মানুষের সান্নিধ্য আপনার মনকেও আচ্ছন্ন করে ফেলতে পারে। রোগ সংক্রমণের সম্ভাবনা তো রয়েছেই।
.কোন পোড়ো বা ভাঙা বাড়ির কাছে বাড়ি কিনবেন না। পরিত্যক্ত বাড়ির কাছেও নয়। এমন জায়াগায় প্যারানর্মাল শক্তি বিশেষ সুবিধা পায়।
.চৌমাথার মোড়ে বাড়ি বা ফ্ল্যাট না কেনাই ভাল। রাস্তার আওয়াজ বা দূষণের উপরেও বিপদ রয়েছে। এমন জায়গাতেই অপতান্ত্রিকরা অভিচার বা ক্ষতিকারক ক্রিয়া করে থাকেন।
.জুয়ার আড্ডার কাছে বাড়ি না কেনাই ভাল। অসংখ্য মানুষের অহেতুক লোভ থেকেও নেগেটিভ এনার্জি উৎসৃত হয়।
.মদের দোকানের নিকটবর্তী জায়গাও পরিত্যজ্য। কারণ এখান থেকেও বিকিরিত হয় তামসিক শক্তি। কোন কসাইখানার আশেপাশেও বাড়ি বা ফ্ল্যাট কিনবেন না। নিরন্তর প্রাণীহত্যাও ডেকে আনে অমঙ্গলকে।
Related News
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে গেলেও মুছে যায় না সব স্মৃতি। থেকে যায় অভিমান, অভিযোগ, বিশ্বাসভঙ্গেরRead More
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
লাইফস্টাইল ডেস্ক: প্রায় ১২ কোটি ২৭ লাখ মানুষের দেশ। অথচ সেখানে প্রতি ১০ জনের মধ্যেRead More



Comments are Closed