হবিগঞ্জে ‘ট্রাক থেকে ফেলে’ শিশু ‘হত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ‘কথা না শুনে ট্রাকে উঠায়’ এক শিশুকে ‘ট্রাক থেকে ফেলে হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সদর উপজেলার পইলগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাহুল মিয়া (৮) পইলগ্রামের শহীদুল ইসলামের ছেলে ও পইল শাহজালাল প্রি ক্যাডেট স্কুলের নার্সারি বিভাগের ছাত্র।
নিহত শিশুর বাবা শহীদুল ইসলামের অভিযোগ, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাহুল একই গ্রামের ট্রাকচালক সাজিদ মিয়ার ট্রাকে উঠে। সাজিদ তাকে ট্রাক থেকে নামতে বললে সে না নামায় তাকে ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয় সাজিদ। এসময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয়।
Related News
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed