শাবির হল থেকে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শাহপরাণ হলের দুই ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। আজ সোমবার তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- শাবি ছাত্রলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাই সাধারন সম্পাদক ইমরান খানের অনুসারী। সোমবার তাদের হল ছাড়তে নির্দেশ দিয়েছেন শাহপরাণ হল প্রভোস্ট মো. শাহেদুল হোসেন।
গত ৩১ ডিসেম্বর শাহপরাণ হলের সি বøকের ৪২৪নং কক্ষের তালা বহিষ্কৃত দুজন ভাংচুর করায় অভিযোগ করেন ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী শেখ হাসিবুর রহমান ও হাসিবুল হোসেন।
অভিযোগের পর তদন্তের প্রেক্ষিতে বাংলা বিভাগের ২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক মিলন এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের ২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান শাহপরাণ হলের প্রভোস্ট মো. শাহেদুল হোসেন।
এ বিষয়ে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নেয়া যে কোন সিদ্ধান্তকেই মেনে নিয়েছি।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed