বিশ্বনাথে খেলার মাঠ উদ্ধারের দাবিতে স্মারকলিপি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ উদ্ধার দাবিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের কাছে স্মারকলিপি দিয়েছেন গ্রামবাসী। স্মারলিপিতে এলাকার প্রায় ২ শতাধিক লোক স্বাক্ষর করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, চাঁন্দভরাং গ্রামে অবস্থিত ৪ একর ২৭ পয়েন্ট ভূমিতে শত বছরের ঐতিহ্যবাহী একমাত্র খেলার মাঠে পূর্ব পুরুষদের আমল থেকে খেলাধুলা চলে আসছে। এই মাঠটি ১৯৯২ সালের জরিপকালে কৌশলে স্থানীয় আবাব মিয়া, তোরন মিয়া, সুজাউদ্দিন ধলু, আনোয়ার হোসেন আঙ্গুর, আব্দুল মন্নান, এনামুল হক শিকদার ও ইউসুফ মিয়া তাদের নিজ নামে রেকর্ড করিয়ে নেন। প্রায় ৩ বছর পূর্বে আবাব মিয়া, তোরন মিয়া ও সুজাউদ্দিন ধলু মাঠের বিভিন্ন অংশ দখলে নেন। পরে আনোয়ার হোসেন আঙ্গুর মিয়াও একইভাবে দখল নিতে চাইলে রেকর্ড হওয়ার বিষয়টি গ্রামবাসী জানতে পারেন। এনিয়ে দখলদার ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এনিয়ে আদালতে একাধিক মামলা-মোকদ্দমা চলে আসছে। এমতাবস্থায় গ্রামের যুবকরা মাঠে খেলাধুলা করতে গেলে দখলদারদের সাথে নিত্যদিন বাক বিতন্ডা হয়। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। তাই দখলদারদের কাছ থেকে মাঠটি উদ্ধার ও শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed