Main Menu

বিশ্বনাথে সড়কের উপর অবৈধ স্থাপনা : পথচারীদের দূর্ভোগ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরানবাজারস্থ বিশ্বনাথ-জগন্নাথপুর রোডে দীর্ঘদিন ধরে একাধিক চা’য়ের স্টল তৈরী করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা হয়ে আসলেও নিরব রয়েছে প্রশাসন। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ পথচারীদেরকে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, প্রভাবশালী মহল কর্তৃক কয়েক বছর পূর্বে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে দুটি চায়ের স্টল নির্মাণ করা হয়। চা স্টলের মালিকরা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের উপর চেয়ার ব্রেঞ্চ বসিয়ে ব্যবসা করায় প্রায়ই এখানে যানজট লেগে থাকে। অনেক সময় ছোটখাটো দূর্ঘটনাও ঘটে। স্থানীয়রা এই অবৈধ দোকানঘর সরিয়ে ফেলার জন্য বলে আসলেও কিছুতেই এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে যা দখলকারীরা। অনেকেই অভিযোগ করেছেন বিষয়টি দেখেও না দেখার ভান করছেন প্রশাসনের কর্মকর্তারা।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পষিদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, এবিষয়ে আমি গত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বলেছি। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ খুবই জরুরী। তাই দ্রত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনদূর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি তিনি আহবান জানান।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Share





Related News

Comments are Closed