জকিগঞ্জে পদদলিত হয়ে নিহত ২জনের পরিচয় মিলেছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিলে সৃষ্ট ভীড়ের কারণে পদদলিত হয়ে মর্মান্তিক মৃত্যুবরণকারী দু’জনের পরিচয় মিলেছে। দু’জনের মধ্যে একজন হবিগঞ্জ জেলার নবীগঞ্জের, অন্যজন সিলেটের ওসমানীনগরের বাসিন্দা।
রোববার রাত ৮টার দিকে শিরণি সংগ্রহের সময় সৃষ্ট ভীড়ের কারণে পদদলিত হয়ে মর্মান্তিক ভাবে দুইজন নিহত হন। নিহতরা হচ্ছন-ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের নগরীকাপন গ্রামের মকবুল হোসেন চৌধুরীর ছেলে জিতু মিয়া চৌধুরী (৪০) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের রইছ আলীর পুত্র হুমায়ুন কবির বকুল(৩৭)। অনাকাঙ্খিত এই মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । জিতু মিয়ার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বকুলের লাশ তার ভাই বিদেশ থেকে দেশে ফেরার পর হাসপাতাল থেকে হস্তান্তর করা হবে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাত সাড়ে আটটায় শিরনি বিতরণ লাইনে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে এ পদদলিতের ঘটনা ঘটে। এ ঘটনায় অপরদিকে আহতরা হলেন- নবীগঞ্জ থানার আজিজ হোসেন, সিলেটের টুকেরগাঁও এলাকার আব্দুর রউফ, জগন্নাথপুর উপজেলার জাহাঙ্গীর, ছাতক উপজেলার আব্দুল ওয়াহাব, ছাতক উপজেলার জাউয়া এলাকার জাবেদ আহমদ, সিলেটের লামাকাজী এলাকার আব্দুল হক, জকিগঞ্জের দরগাবাহারপুর গ্রামের আব্দুল্লাহ্, জিয়াপুর গ্রামের অব্দুস শহীদ, খলাছড়া গ্রামের আব্দুল মুফিজ প্রমুখ। আহতদের মধ্যে একজন সিলেটের ওসমানী হাসপাতালে, ৪জন ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৬ জনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা উন্নতি হবার কারণে সবাই সোমবার বাড়িতে চলে গেছেন বলে আবাসিক মেডিকেল অফিসার ডা.খালেদ আহমদ জানিয়েছেন।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed