জগন্নাথপুরে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় নাসির বিড়ি উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার বিকাল ৫টায় জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকার মজর আলীর পুত্র শাহ আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির মালিক শাহ আলম পালিয়ে গেলেও আর্মড পুলিশ সেখান থেকে ৪২টি বড় কার্টুন (প্রায় ২ লাখ ৯৪ হাজার পিস) ভর্তি ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এএসপি হাবিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন ইন্সপেক্টার আকরাম আলী, এসআই খন্দকার সাইদ, এসআই সাজ্জাদুর রহমান, এসআই মোহাম্মদ আলী, এএসআই আনিস, এএসআই সুহেল।
এএসপি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করলেও বিড়ির মূল মালিক রসুলগঞ্জ এলাকার জহির উল্লার পুত্র আজিজুল হক কে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed