কলেজ শিক্ষকদের বদলির নীতিমালা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে সরকারি কলেজে প্রভাষক হিসেবে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকরা চাকরির মেয়াদ দু’বছর পূর্তি না হলে ঢাকা মহানগর এলাকায় বদলি হতে পারবেন না। আর সব বদলির আবেদন করতে হবে ই-মেইলে। নির্ধারিত সময়ে বছরে দু’বার আবেদন করা যাবে। তবে, নীতিমালার সাধারণ নিয়মের বাইরে সরকার ‘জনস্বার্থে’ যেকোনো কর্মকর্তাকে অন্য স্থানে বদলি করতে পারবে। এ রকম কিছু নির্দেশনা যুক্ত করে রোববার (১৫ জানুয়ারী) বিকেলে সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়নের একটি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নীতিমালা অনুযায়ী, প্রভাষকরা প্রথম দফায় জানুয়ারি মাসে ও দ্বিতীয় দফায় জুলাই মাসে বদলির আবেদন করতে পারবেন। সহকারী অধ্যাপকরা প্রথম দফায় মার্চে ও দ্বিতীয় দফায় সেপ্টেম্বরে, সহযোগী অধ্যাপকেরা প্রথম দফায় মে মাসে ও দ্বিতীয় দফায় অক্টোবরে এবং অধ্যাপকেরা প্রথম দফায় জুনে ও দ্বিতীয় দফায় ডিসেম্বরে বদলির আবেদন করতে পারবেন। নির্ধারিত মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে অনুমোদিত ফরমে ই-মেইলে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা যাবে। ই-মেইল ছাড়া অন্য কোনোভাবে দেয়া আবেদন বিবেচনা করা হবে না।
নীতিমালা অনুযায়ী, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর আগে কোনো শিক্ষক ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তার সুবিধামতো স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে ঐ আবেদন বিবেচনা করা হবে। স্বামী ও স্ত্রী দুজনই চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রীর নিকটতম কর্মস্থলে বদলি বা পদায়নের জন্য আবেদন করা যাবে। তবে যেহেতু এ ধরনের কর্মকর্তার সংখ্যা অনেক, তাই বিষয়টি অধিকার হিসেবে গণ্য করা যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের সুবিধা ও জনগণের সেবাপ্রাপ্তির বিষয় একসঙ্গে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Related News
রাজবাড়ীতে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছেরRead More
অস্ত্রোপচারের পর পেটে গজ রেখেই সেলাই, মারা গেলেন রাজবাড়ীর বিথী আক্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা বিথীRead More



Comments are Closed