Main Menu

জকিগঞ্জে ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিলে নবীগঞ্জের একজনের মৃত্যু

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে সৃষ্ট ভীড়ের চাপে পদদলিত হয়ে নবীগঞ্জের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (র.)-এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় ১৫ জানুয়ারী জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে ঈসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লাখো ভক্ত ঈসালে সাওয়াব মাহফিলে উপস্থিত হয়।
রবিবার রাত ৮টার দিকে সৃষ্ট ভীড়ের কারণে পদদলিত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত রইস উদ্দীনের পুত্র হুমায়ুন কবীর বকুল (৩৭)’র। এই অনাকাঙ্খিত মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। সোমবার দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত হুমায়ুন কবীর বকুলের মরদেহ গ্রামের বাড়ি এসে পৌছায়নি।

Share





Related News

Comments are Closed