Main Menu

বাগেরহাটে বাসচাপায় ৪ জনের প্রাণহানি

বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসচাপায় ৪ জন অটোরিকশা-যাত্রীর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই মো. জামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে কমফোর্ট নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল ফকিরহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বাসটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed