জকিগঞ্জে ফুলতলীর ইছালে সওয়াব মাহফিলে পদপিস্ট হয়ে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর (র.) ইছালে ছওয়াব মাহফিলে খাবার সংগ্রহ করতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা বিষয় নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে ভিড়ের চাপে পাদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়। তবে, তাৎক্ষনিকভাবে তিনি তাদের নাম জানাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (র.)-এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed