সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবম ওয়েজবোর্ডের দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা। আগামী ১৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তথ্য মন্ত্রণালয় ওয়েজবোর্ড গঠন নিয়ে টালবাহানা করছে। গত বছরের ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
দাবি বাস্তবায়িত না হওয়ায় সাংবাদিকদের আবারো রাজপথে নামতে হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সারাদেশে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed