Main Menu

জকিগঞ্জে কলেজ ছাত্রী ঝুমাকে কুপিয়ে জখম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জের রসুলপুর গ্রামের ভ্যান চালক মুসলিম আলীর মেয়ে কলেজ ছাত্রী ঝুমা বেগমকে কুপিয়ে আহত করেছে একই গ্রামের কৃষক আব্দুল গফুরের পুত্র বাহার উদ্দিন (২২)। বাহার সিলেট আলীয়া মাদ্রাসা থেকে এ বছর আলীম পরীক্ষা দিয়েছে। বর্তমানে সে জকিগঞ্জের পূর্ব ইছামতি মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক।
ঝুমার মা করিমা বেগম ঝুমাকে নিয়ে রেববার দুপুরে স্থানীয় কালীগঞ্জ বাজারে যাবার পথে রসুলপুর গ্রামের রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে ঝুমাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে বাহার। ঝুমার পেট, হাত ও ঘাড় আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে ঝুমার। এ সময় ঝুমাকে রক্ষার্থে তার মা এগিয়ে আসলে মাকেও আহত করে বাহার।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তাদের মধ্যে ঝুমা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঝুমা বিয়ানীবাজার কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ স্থানীয়রা জানান, বাহার এক সময় ঝুমার গৃহ শিক্ষক ছিল । ৩ ভাই, ৩ বোনের মধ্যে ঝুমা তৃতীয়। ৬ ভাই বোনের মধ্যে বাহার চতুর্থ সন্তান। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানানা, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাকারীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ দাখিল হয়নি বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed