আল্লামা ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিলে লাখো ভক্তের ঢল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (র.)-এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে রবিবার (১৫ জানুয়ারি) সিলেটের জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত ঈসালে সওয়াব মাহফিলে লাখো ভক্তের ঢল নেমেছে।
রোববার সকাল সাড়ে ১০টায় মাজার যিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী (র.)-এর সুযোগ্য উত্তরসূরী আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
এদিকে, প্রতি বছরের মতো এবারও মাহফিলে সমবেত হন লাখো মানুষ। মাহফিলের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। বালাই হাওরে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল ও সুদৃশ্য মঞ্চ। গাড়ী পার্কিং-এর জন্য প্রস্তুত করা হচ্ছে নির্ধারিত মাঠ।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত রয়েছেন নিজস্ব স্বেচ্ছাসেবকরাও। আগত অতিথিদের সুবিধার্তে রতনগঞ্জ বাজারে প্রবেশ পথে টানানো হয়েছে মাহফিলস্থলের মানচিত্র। মাহফিলের দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
তাছাড়া মাহফিলে যোগ দিতে বাংলাদেশে এসেছেন মক্কা মুকাররামার মসজিদুল খায়র-এর খতীব সায়্যিদ আল হাবীব মুহাম্মদ আবদুল্লাহ আল-আইদারুস, ভারতের উজানডিহীর পীর সায়্যিদ মুশতাক আহমদ আল মাদানী, ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত বুযুর্গ, খতীবে আ’যম আল্লামা ওজীহ উদ্দীন খান রামপুরী (র.)-এর সুযোগ্য উত্তরসূরি ড. শাআইরুল্লাহ খান রামপুরী, রামপুর নবাবী মসজিদের নায়েবে ইমাম ও খতীব, মাদরাসায়ে জামিউল উলূম ফুরকানিয়ার উস্তায হযরত মাওলানা ই’তিসামুল্লাহ খান রামপুরী ও মাওলানা মাকারিমুল্লাহ খান রামপুরী।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed