জকিগঞ্জে সুপারি ব্যবসায়ীরা বিপাকে, প্রতিকার দাবী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের উৎপাদিত সুপারি রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় বিজিবি কর্তৃক আটক হওয়ায় বিপাকে পড়েছেন জকিগঞ্জের সুপারি চাষী ও ব্যবসায়ীরা। জকিগঞ্জে প্রতি বছর প্রায় ৩শ কোটি টাকার সুপারি ক্রয়-বিক্রয় হয়। এসব সুপারি দেশের অন্যত্র পাঠানোর সময় বিজিবি সদস্যরা ভারতীয় সুপারি বলে এসব সুপারি আটকের ঘটনায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এব্যাপারে প্রতিকার চেয়ে ব্যবসায়ী ও বাজার ইজারাদারগণ অর্থমন্ত্রী, সিলেটের জেলা প্রশাসক, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে পৃথক আবেদন করেছেন।
গত ৩০ ডিসেম্বর রংপুরের কুড়িগ্রামে চালানের সময় প্রায় ৩ লক্ষাধিক টাকার সুপারি এবং ৬ জানুয়ারী প্রায় ১৫ লক্ষ টাকার সুপারি ভারতীয় সুপারি বলে আটক করে বিজিবি। পর পর সুপারির চালান আটক হওয়ায় সুপারি ব্যবসায়ীরা চালান বন্ধ করে দিয়েছেন। এতে লক্ষ লক্ষ টাকার সুপারি চালানের অপেক্ষায় পড়ে রয়েছে গুদামে। অপরদিকে সুপারি ক্রয়-বিক্রয় বন্ধ করে দেওয়ায় মারত্মক সমস্যায় পড়েছেন সুপারি চাষীরাও।
জকিগঞ্জ থেকে ক্রয়কৃত সুপারি দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় বিজিবি কর্তৃক ভারতীয় সুপারি বলে অবৈধভাবে আটক করার প্রতিকার চেয়ে অর্থমন্ত্রী বরাবরে লিখিত আবেদন করেছেন জকিগঞ্জের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাদের আটককৃত সুপারি ফিরিয়ে দেওয়ারও দাবী জানান।
ব্যবসায়ী জমির উদ্দিন, এনাম উদ্দিন, এবাদ আহমদ, আলতাবুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, বৈধভাবে সুপারি ক্রয় করে দেশের অন্যান্য স্থানে চালান করলে এটা কিভাবে ভারতীয় হয়। অপরদিকে শাহগলী, কালিগঞ্জ, বাবুর বাজার, শরীফগঞ্জ, মাদ্রাসা বাজার ও জকিগঞ্জ বাজারের ইজারাদারগণ গত বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিলেটের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পৃথক আবেদন করেছেন।
তারা উল্লেখ করেন, বর্তমান মৌসুমে প্রায় সবক’টি বাজারের টোল আদায়ের প্রধান উৎস সুপারি। সুপারি ব্যবসা বন্ধ থাকায় ব্যবসায়ী, ইজারাদারসহ হাজার-হাজার শ্রমিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা সুপারি ব্যবসায় প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট সকলের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
জকিগঞ্জ বাজারের ইজারাদার রুহুল আমিন জানান-জকিগঞ্জের ৭টি বাজারের ইজারা মূল্য প্রায় ১ কোটি টাকা। এর বেশীরভাগই আদায় হয় সুুপারি ব্যবসা থেকে। বাজারে সুপারি ক্রয়-বিক্রয় বন্ধ থাকলে ইজারা মূল্য পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জানান, জকিগঞ্জে প্রচুর পরিমাণ সুপারি উৎপাদিত হয়। এসব উৎপাদিত সুপারি জকিগঞ্জ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে না পাঠালে এলাকার সুপারি চাষীরা পথে বসতে হবে। সুপারি চালানের প্রতিবন্ধকতা দূর করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed