Main Menu

মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল তাবলীগ সাথীর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাবলীগ জামায়াতের সাথী এক তরুণ ব্যবসায়ীর প্রাণ গেল। তার নাম নোমান আহমদ। তিনি উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোবাল্লিগে দ্বীন মো. ইলিয়াস আহমদের ছেলে ও বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের একজন ব্যবসায়ী।
জানা গেছে, সুনামগঞ্জে ফ্রেব্রয়ারী মাসে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে উপজেলার লামাপাড়া মসজিদে শনিবার দুপুরে তাবলীগের জোর থেকে অপর এক তাবলীগ সাথীর মোটরসাইকেলের জন্য পেট্রোল নিতে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে নিজেই মোটর সাইকেল চালিয়ে আসার পথে বাদাঘাট-সোহালা সড়কে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নোমান। বাজারে আসার পথে একটি ব্রিজের ওপর উঠতে গিয়ে হঠাৎ করে মোটরসাইকেলের গতি বেড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন নোমান। প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন সিলেট রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাত ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Share





Related News

Comments are Closed