সেলিম আউয়াল’র গবেষনা গ্রন্থ প্রকাশনা উৎসব
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাসন রাজা আমাদের মরমি সাহিত্যে এক উজ্জ্বল নাম। তার রচনা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং সিলেট অঞ্চলের মর্যাদা সমুন্নত করেছে। এই প্রেক্ষাপটে তাকে নিয়ে আমাদের ব্যাপক চর্চা প্রয়োজন।
কৈতর সিলেট-এর উদ্যোগে গল্পকার সেলিম আউয়াল’র গবেষনা গ্রন্থ ‘গানের পাখি হাসন রাজা এবং তার পুত্র দৌহিত্র প্রপৌত্র কথা’ প্রকাশনা ও লেখকের ৫৪তম জন্মদিনে বক্তারা একথা বলেন।
গত মঙ্গলবার নগরীর দরগাহ গেইটস্থ দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে লেখকের ৫৪তম জন্মদিনে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে ও গল্পকার তাসলিমা খানম বীথির উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, কবি লে. কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আফতাব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, সংগঠক লেখক সাঈদ চৌধুরী, গল্পকার সাঈম চৌধুরী। কবি আবদুল কাদির জীবনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন কৈতর প্রকাশন, সিলেট-এর পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইসমাঈল, বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, শাবিপ্রবির কম্পিউটার সেন্টারের ম্যানেজার খায়রুল চৌধুরী, ছড়াকার এডভোকেট দিলোয়ার হোসেন দিলু, কেমুসাসের সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক কবি আবদুল মুকিত অপি, গবেষক মুসা আল হাফিজ, জালালাবাদ রাগীব রাবেয়া হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আব্দুল জলিল চৌধুরী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদ, সাঈদ নোমান, লেখক মোয়াজ আফছার, প্রবাসী লেখক আবু সুফিয়ান চৌধুরী, আমিনা শহিদ চৌধুরী মান্না, কবি সিদ্দিক আহমদ, বাংলাদেশ ব্যাংক-এর উপপরিচালক মো: সাজ্জাদুর রহমান, যুগ্ম পরিচালক আমিনুল ইসলাম, যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ছড়াকার কামরুল আলম, ছড়াকার শাহ ফয়সল জামাল, কবি ধ্রæব গৌতম, কবি ইসমত হানিফা চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহী, শেখ তোফায়েল আহমদ শেপুল, কবি জান্নাতুল শুভ্রা মনি, কবি আহমেদ শামসুদ্দিন, সাংবাদিক এমজেএইচ জামিল, ছড়াকার শাহ মিজান, ছড়াকার মাহমুদ পারভেজ, গল্পকার মিনহাজ ফয়সল, শাহ সরোয়ার আলী, ছড়াকার লুৎফুর রহমান তোফায়েল, শিল্পি এম রহমান ফারুক, গীতিকার সাইয়িদ শাহীন, কবি বাশিরুল আমিন, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি নাঈমা চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, চৌধুরী রাহাত, কবি আলিম উদ্দিন আলম, কবি আব্দুল বাছিত, আহমেদ আরিফ, নাদিরা নুসরাত মাসিয়াত, রাফিদুল ইসলাম চৌধুরী, লাহিন নাহিয়ান প্রমুখ।
সেলিম আউয়ালের ৫৪তম জন্মদিন উপলক্ষে তার একক গ্রন্থ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, যিনি তার শত্রæদের কাছে মহৎ তিনি মহান। সেদিকে গল্পকার সেলিম আউয়াল তার শত্রæদের কাছেও মহৎ। বিশেষ করে মরমি কবি হাসন রাজাকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুভুতি ব্যক্ত করতে গিয়ে গল্পকার সেলিম আউয়াল বলেন, আমাদের প্রত্যেককে পরষ্পরের জন্য কল্যাণকামী হতে হবে। অন্যের জন্য উপকার করলে তার প্রতিদান অবশ্যই পাবেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী বলেন, গল্পকার সেলিম আউয়াল আমার দৃষ্টিতে একজন চমৎকার সংগঠক ও উপস্থাপক। তার সাথে আমার শুধুমাত্র লেখালেখির কারণে সম্পর্ক নয়, বরং আত্মার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা অনেক গভীর। তার যে বিশাল একটা টিম রয়েছে তা আগে জানা ছিলোনা। তার নেতৃত্বে সেই টিম আরো ভালো কাজ করে যাবে সে প্রত্যাশা সকলে করছি। গল্পকার সেলিম আউয়াল এর ৫৪তম জন্মদিন উপলক্ষে একক বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Related News
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩Read More
ছাতকে মুক্তাক্ষরের আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: “আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে” আষাঢ় -শ্রাবণ’কে ঘিরেRead More



Comments are Closed