কোম্পানীগঞ্জে ৪শ’ পিস ইয়াবাসহ মহিলা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্নি কান্দিবাড়ি এলাকা থেকে ৪শ’ পিস ইয়াবাসহ রোকেয়া (৩২) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে এসআই আমিনুর রহমান তাকে আটক করেন। মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক রোকেয়ার বাড়ি উপজেলার টুকেরগাঁও গ্রামে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-৫, তারিখ ৯/১/২০১৭ইং। মামলায় পলাতক মাদক স¤্রাট মন্নাছ (৩৫) কেও আসামী করা হয়েছে। মন্নাছ ইসলামপুর গ্রামের আলী মিয়ার পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বর্নি কান্দিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রোকেয়াকে আটক করা হয়। এ সময় তাকে বহনকারী অটোরিক্সা থেকে তল্লাশি চালিয়ে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed