বিএনপি চেয়ারপার্সনের বাসায় কারামুক্ত আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট অগণতান্ত্রিক সংস্কৃতি মিলে মিশে দেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরী হয়েছে যা পৈশাচিক স্বৈরতন্ত্রে অধ:পতিত হয়েছে। যার বিকৃত প্রতিক্রিয়া সারাদেশে ফুঠে উটেছে। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে সদ্য কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের (সাময়িক বরখাস্থকৃত) মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরী চিকিৎসা শেষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসায় তার সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় সদ্য কারামুক্ত সিসিক মেয়র বিএনপি চেয়ারপার্সনের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এর আগে সিসিক মেয়র আরিফ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সরাসরি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান। এসময় তার সাথে তার স্ত্রী শামা হক ও আরিফের মেয়ে সায়িকা তাবাসসুম চৌধূরী উপস্থিত ছিলেন বলেও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুর রকিব চৌধূরী নিশ্চিত করেছেন।
কারামুক্ত আরিফুল হক চৌধূরী হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার রাতে আরিফুল হক চৌধূরী সিলেটে আসার কথা রয়েছে।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed