Main Menu

বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন উদ্ভাবন “পাওয়ার ব্যাংক আইপিএস”

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্রাম বা শহরে বিদ্যুত সুবিধা দিতে সিলেটের ঐশী ইলেক্ট্রনিক্সের নতুন আবিষ্কার “পাওয়ার ব্যাংক আইপিএস”। এখন শুধু শহরের মানুষেরাই যে বৈদ্যুতিক সুবিধা ভোগ করবে তা নয়, এবার শহরের বিদ্যুতের মতই বিদ্যু সুবিধা পাবে গ্রামের মানুষেরা। ঐশী ইলেক্ট্রনিক্স তেমনি একটি যন্ত্র উদ্ভাবন করেছে যার নাম “পাওয়ার ব্যাংক আইপিএস”। এই “পাওয়ার ব্যাংক আইপিএস” এর সাহায্যে গ্রামের লোকেরা পিওর সাইন ওয়েভের বিদ্যু সুবিধা ভোগ করবে। এই যুগান্তরকারী “পাওয়ার ব্যাংক আইপিএস”র সাথে একটি সোলার প্যানেল লাগানো থাকে যার সাহায্যে সূর্য থেকে বিদ্যু উৎপন্ন হয় এবং পরে ব্যাটারিতে বিদ্যু জমা হয়। পরবর্তীতে এই ব্যাটারী থেকে “পাওয়ার ব্যাংক আইপিএস”র সাহায্যে পিওর সাইন ওয়েভ বিদ্যু তৈরি করা হয়।

“পাওয়ার ব্যাংক আইপিএস”এ একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার সাহায্যে গ্রামের মানুষেরাও জ্বালানি বিদ্যুতের পাশাপাশি বৈদ্যুতিক টিভি, ফ্রিজ, এসি, পানির মটর, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল চার্জিং ইত্যাদি ব্যবহার করতে সক্ষম হবে। সূর্যের আলো থাকলে সূর্য থেকে বিদ্যু উৎপন্ন হয় পরে তা ব্যাটারিতে বিদ্যু জমা হয় এবং বিদ্যু থাকলে বিদ্যু থেকে ব্যাটারীতে চার্জ জমা হয়, দুইটাই অটোমেটিক সিস্টেম এ কাজ করে।

এই “পাওয়ার ব্যাংক আইপিএস” গ্রামে কিংবা শহরে মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। এই “পাওয়ার ব্যাংক আইপিএস” ইলেক্ট্রিক বা ইলেক্ট্রনিক্স সামগ্রীর কোন ধরনের ক্ষতি করে না তাই এই “পাওয়ার ব্যাংক আইপিএস” সাধারণ আইপিএস’র থেকে সম্পুর্ণ আলাদা।

এই “পাওয়ার ব্যাংক আইপিএস” তুলনামুলকভাবে কম মূল্যে তৈরি করা হয়েছে যাতে করে গ্রামের মানুষ খুব সহজে এই সুবিধা ভোগ করতে পারে এবং বাজার থেকে কিনতে পারে। এই যুগান্তরকারী “পাওয়ার ব্যাংক আইপিএস”র উদ্ভাবক নিটা ট্রেনিং সেন্টার এবং ঐশী ইলেক্ট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক সত্য রঞ্জন সরকার ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ার মোঃ রাজু মিয়া। তাদের অক্লান্ত প্রচেষ্টার ফসল আজকের এই পিওর সাইন ওয়েভ এনার্জি সেভিং “পাওয়ার ব্যাংক আইপিএস”। “পাওয়ার ব্যাংক আইপিএস” তৈরির কাজ শুরু হয় ২৩ নভেম্বর ২০১৬ইং এবং শেষ হয় ৭ জানুয়ারি ২০১৭ইং তারিখে।

যুগান্তরকারী এই “পাওয়ার ব্যাংক আইপিএস” পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যেই বিদ্যুৎ বঞ্চিত মানুষেরা বিদ্যুতের জন্য “পাওয়ার ব্যাংক আইপিএস”র সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed