সিলেটে তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলা’র উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এ স্লোগানকে কেন্দ্র করে সিলেটে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’। মেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে বিকেল ৩টা ৪২ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের অনেক অর্জন এবং সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্য নিয়ে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রায় আমাদের সকলকে অবদান রাখতে হবে।
এর আগে মেলা উপলক্ষ্যে সোমবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামের মেলা প্রাঙ্গণে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাইয়ুম মোলা পিএসসি, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টর মসজিদের ইমাম ও খতিব মো: শাহ আলম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি।
উলেখ্য, উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা স্টলসহ ৭৩টি স্টল অংশগ্রহণ করেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ড. এ কে আবদুল মোমেন বলেন, সকলে মিলে একযোগ হয়ে কাজ করলে দেশ ও জনগণ উভয়ই উপকৃত হবে। আমাদেরকে এখন অঙ্গিকার নিতে হবে যে সিলেট ১ আসনকে দারিদ্রমুক্ত করতে হবে। অতি দরিদ্র যারা তাদেরকে চিহ্নিত করে তাদের দারিদ্রতাকে দূর করতে হবে। দারিদ্রতা দূর না হলে দেশের উন্নয়ন সম্ভব হবেনা।
বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশ এখন দুর্বার শক্তিতে এগিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য পুরণের জন্য নানা রকম কর্মসূচী নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। ইনশা আলাহ সকল কাজ সম্পন্ন করা হবে।
সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারী বাংলাদেশের মানুষ রায় দিয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার সুফল এখন এদেশের মানুষ পাচ্ছে। পৃথিবীর সবার কাছে বাংলাদেশ এখন একটা বিস্ময়। শেখ হাসিনার নেতৃত্বে সিলেটের অগ্রণী ভুমিকা থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহা সড়কে অবস্থান করছে। তার গতিশীল নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। দেশের মানুষের উন্নত জীবনের স্বপ্নদ্রষ্টা তিনি। তার নেতৃত্বে পদ্মা সেতু নির্মান, জঙ্গি সন্ত্রাস রোধ, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদুৎ ইত্যাদি উন্নয়ন সাধিত হচ্ছে। তার হাতকে শক্তিশালী করতে হবে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed