ঘুষের টাকাসহ উপসচিব গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ঘুষ নেওয়ার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত উপসচিব মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
আজ রোববার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার।
নাসিম আনোয়ার জানান, “সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়। মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য মাইনুদ্দিনের কাছ থেকে এর আগে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। পরে আরও নয় লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে মাইনুদ্দিন অভিযোগ করেন দুদকের কাছে। সব আইনি প্রক্রিয়া শেষে আজ রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয়। ঘুষের টাকাসহ মিজানকে গ্রেপ্তার করে দলটি।”
দুদক সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed