Main Menu

বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলমান এ শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

অধিদফতর সূত্রে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপটি দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।

Share





Related News

Comments are Closed