Main Menu

দোয়ারাবাজারে মোটরসাইকেল চাঁপায় বৃদ্ধা নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক-নরসিংপুর সড়কে মোটরসাইকেল চাপায় রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে নরসিংপুর ইউনিয়নের দীনেরটুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোকেয়া বেগম দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দীনেরটুক গ্রামের দিনমজুর আশরাফ উদ্দিনের স্ত্রী। রবিবার বিকেলে দীনেরটুক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed