Main Menu

১৫ জানুয়ারি পাঠ্যপুস্তক ভবন ঘেরাও

বৈশাখী নিউজ ডেস্ক: পাঠ্যপুস্তকে ভুলের প্রতিবাদে আগামী ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তক ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
রাজধানীর শাহবাগে রোববার সন্ধ্যায় এক সংহতি সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।
লাকী বলেন, আগামী ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তক ভবন কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে প্রত্যেক জেলার শিক্ষা অফিসারের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়া হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পাঠ্যপুস্তক এখন আর পাঠ্যপুস্তক নেই, এটি এখন এজেন্ডা বাস্তবায়নের বিজ্ঞাপন হয়ে গেছে। পাঠ্যপুস্তককে সরকারি প্রচারপত্রে পরিণত করা হয়েছে।

অবিলম্বে এসব কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল সেসব দায়ী ব্যক্তিদের বিচারের দাবিও জানান বক্তারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ’র সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী জাকিয়া শিশির, শিল্পী কফিল আহমেদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed