Main Menu

আরিফকে দেখতে হাসপাতালে ড. মোশারফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সদ্য কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরীকে ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশারফ হোসেন।
রোববার সন্ধ্যায় মোশারফ হোসেন আরিফকে দেখতে যান। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তিনি আরিফের উন্নত চিকিৎসার প্রয়োজন বলেও মন্তব্য করেন।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী, খন্দকার মুকতাদিরসহ বেশ কয়েকজন নেতা তাকে দেখতে যান। তারা তার সুস্থতা কামনা করে বেশ কিছু সময় হাসপাতালে অবস্থান করেন। আরিফ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।
আরিফ ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালের ৫২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। এসময় আরিফের স্ত্রী শামা হক উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed