সিলেটে উন্নয়ন মেলার কার্যক্রম পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র’ এই শ্লোগানকে ধারণ করে সারা দেশের ন্যায় সিলেটে ৯ জানুয়ারী সোমবার থেকে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা। এ উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হবে।
এদিকে, রোববার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো: নজিবুর রহমান।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের মেলা সুষ্ঠুভাবে আয়োজন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন, সিলেট বিভাগের কর কমিশনার সৈয়দ মো আবু দাউদ, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার মো: শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহ, এনবিআর চেয়ারম্যান এর একান্ত সচিব মো: শামসুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed