Main Menu

‘শিক্ষকতা পেশা নয়, একটি মহান সেবা’

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, যুগোপযোগী শিক্ষকতায় প্রশিক্ষনের বিকল্প নেই। সে লক্ষ্যে মুহিবুর রহমান একাডেমির এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। মুহিবুর রহমান একাডেমি আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (৮ জানুয়ারি) বিকেলে নগরীর দরগা মলল­াস্থ স্কুল ক্যাম্পাসে এ অনুষ্টান হয় ।
অনুষ্টানে প্রফেসর একেএম গোলাম কিবরিয়া তাপাদার আরও বলেন শিক্ষকতায় নিয়মিত পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলার লক্ষ্যে শিক্ষকদের নতুন নতুন শিক্ষা পদ্ধতি রপ্ত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মান সম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করতে শিক্ষকদের অবশ্যই স্ব-স্ব দায়িত্বের প্রতি নিবেদিত হতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষকতা কোন পেশা নয়,এটি একটি মহান সেবা।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়াম্যান মো : মুহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু কুমার রায়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, প্রশিক্ষক মো. আবুল বাশার। প্রভাষক আফজাল হোসেন এর উপস্থাপনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন একা।

Share





Related News

Comments are Closed