Main Menu

সিলেটে ফুট ওভারব্রীজে চলছে মাদক সেবন

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর কোর্ট পয়েন্ট চত্বরে ফুট ওভারব্রীজে এখন প্রকাশ্যে চলছে মাদক সেবন। কেউ কেউ আবার মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন ব্রীজটির উপর। নাগরিকদের রাস্তাপারাপারের সুবিধার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত কৌঠার একটি প্রকল্পের অধীনে গত বছর প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফুট ওভার ব্রীজটি। ছয়টি সিড়ি দিয়ে রাস্তা পারাপারের সুবিধা থাকা সত্ত্বেও পথচারীরা ব্রীজটি ব্যবহার করছেন না। যার ফলে ব্রীজটিকে ব্যবহার করছে কিছু দুষ্কৃতিকারীরা।
সরেজমিনে শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, থ্রিপল ও কার্টুনের ছাউনি তৈরি করে সেখানে বসবাস করছে কিছু লোক। আর ছাউনির আড়ালেই চলছে নেশা সেবন। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকলেও নিয়ন্ত্রেণে আনা যাচ্ছে না এসব বখাটেদের।
এদিকে ব্যবহার না হওয়ার কারণে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্রীজটির উপর। তাই গুটিকয়েক মানুষ যারা এই ব্রীজটি ব্যবহার করতেন তারাও এখন এটি ব্যবহার করতে পারছেন না। তাই ব্রীজটি ব্যবহার হলে এসব উপদ্রব কমে যাবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান জানান, ফুট ওভার ব্রীজসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এ বিষয়টি আমাদের চোখে পড়েনি। আজকেই এদের উচ্ছেদ করা হবে।

Share





Related News

Comments are Closed