মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট চলছে
মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের ওপর হামলার বিচার, গাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ক্ষতিপূরণ দাবিতে শনিবার (০৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এর ফলে শনিবার মৌলভীবাজার থেকে কোনো বাস-ট্রাক-মাইক্রো-কার ছেড়ে যায়নি, এমনকি ঢুকতেও পারেনি।
শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে পরিবহন শ্রমিকদের এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সাধারণ সম্পাদক সজিব আলী, মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল মিয়া, সম্পাদক অদুদ মিয়া, ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ঝিনু মিয়া, সম্পাদক শাহজাহান, কার, মাইক্রোবাস ও বাস শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল শাখার সভাপতি ময়না মিয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, ৮ জানুয়ারির মধ্যে পরিবহন ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ না দেওয়া হলে গোটা সিলেট বিভাগকে অচল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তার সঙ্গে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।
পরে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গলের পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও পথচারীর ওপর হামলা চালায়। ভাঙচুর করে কয়েকশত গাড়ি ও দোকানপাট। এসময় ৮জন গুলিবিদ্ধসহ আহত হন প্রায় শতাধিক মানুষ।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed