রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক : ৫ জানুয়ারি নির্বাচনের প্রতিবাদে গত বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত বিএনপির কালোপতাকা মিছিলে বাধা প্রদান এবং শনিবার (৭ জানুয়ারি ) রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হতে না দেয়ার প্রতিবাদে রোববার ( ৮ জানুয়ারি ) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সারা দেশের জেলাশহরগুলোর পাশাপাশি মহানগর এবং রাজধানীর থানায় থানায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed