শ্রীমঙ্গলে বিজিবির সাথে জনতার সংঘর্ষ, আহত শতাধিক
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি সদস্যের সাথে পরিবহন শ্রমিকের বাকবিতন্ডার জের ধরে স্থানীয়দের সাথে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে বিজিবি গুলি করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। এসময় উত্তেজিত হয়ে সেখানকার জনতা কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পানসী রেস্টুরেন্টে খাবার খেতে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ এর একজন কর্মকর্তা। এসময় কথাকাটাকাটির জের ধরে স্থানীয় এক পরিবহন শ্রমিক ওই কর্মকর্তাকে মারধর করেন। এ খবর বিজিবি ৯ সেক্টরের সদরদপ্তরে পৌছালে বর্ডার গার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের মারধর করেন। বিজিবি সদস্যরা বেশ কয়েকটি দাকানপাট ভাংচুর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর পাল্টা হামলা করলে সংঘর্ষ বেঁধে যায়।
এসময় শ্রমিক ও ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্দ জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারাও ক্ষোভের মুখে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর দেব জানান, আমি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিজিবি তাদের ব্যারাকে ফিরে গেছে, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এক পরিবহন শ্রমিকের সাথে বিজিবি কর্মকর্তার বাকবিতণ্ডার জের ধরে ঘটনার সূত্রপাত হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। গুলিবিদ্ধ ৬জনকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট খোলার অনুরোধ করে ক্ষতিপুরণ প্রদানের আশ্বাস দিয়েছেন। এদিকে হামলার ঘটনায় রাতে শ্রীমঙ্গল ব্যবসাযী সমিতির উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুস্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শহীদ এমপি। সমিতির সাংগঠনিক সম্পাদক দেবাশীষ ধর পার্থ ও প্রচার সম্পাদক আক্তার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মো: কাদির খান, দপ্তর সম্পাদক আব্দুল বারী, সাবেক সহসভাপতি শামীম আহমদ, নবনির্বাচিত জেলা পরিষদেও সদস্য মো: বদিউজ্জামান সেলিম, পৌরসভার কাউন্সির মীর এম সালাম, আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী মামুন, ব্যবসায়ি জাভেদ ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বিজিবি কর্তৃক নির্বিচারে হামলার নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণসহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed