কোম্পানীগঞ্জে ২১ ইউপি সদস্যের আ.লীগে যোগদান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ১৯ জন ও সংরক্ষিত ২ নারী সদস্যসহ ২১ জন ইউপি সদস্য আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে পাড়–য়া গ্রামে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ইমরান আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শেখ ফরিদ, মোঃ বিল্লাল মিয়া, মোঃ মুছা মিয়া, মোঃ সুন্দর আলী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য আনিছুর রহমান, মোঃ নানু মিয়া, ৩ং তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য আমিরুল হক, শফিক মিয়া, মুরশেদ জামান, মরম আলী, ৪ নং ইছাকলস ইউনিয়নের ইউপি সদস্য আব্দুছ ছালাম ও ছমরু মিয়া, ৫ নং উত্তর রনিখাই ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফখরুল মিয়া, নাসির উদ্দিন ও ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ইউপি সদস্য জিয়াউর রহমান, আব্দুল মতিন মতি, রইছ মিয়া এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্যা সিরাই বিবি ও সায়রা বেগম। আওয়ামী লীগে যোগদানকারী ইউপি সদস্যরা এর আগে বিএনপি’র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য মোঃ জয়নাল আবদীন ও সংরক্ষিত ওয়ার্ড-২ থেকে নব-নির্বাচিত মহিলা সদস্যা তামান্না আক্তার হেনার যৌথ উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ সামছুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুরুল আমিন, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাক্তার মোঃ আব্দুন নুর, ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান রোকন ও পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ খোরশেদ আলম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলা উদ্দিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মোশাহিদ আলী, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আরাফাত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুল্লুক হোসেন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আছার মিয়া, ইউপি সদস্য মুজিবুর রহমান, ইউপি সদস্য মকবুল আলী, মোঃ মাসুক মিয়া, মোঃ আলমগীর আলম, মোঃ নুরুল আমিন, আলী হোসেন, সোহেল আহমদ, আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ রশিদ আলী ও শৈলেন চন্দ্র নাথ প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইমরান আহমদ বলেন, বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর শেখ হাসিনা। তার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি হচ্ছে সেই ধারাবাহিকতাকে ধরে রাখতে সকল জনপ্রতিনিধিকে এক সাথে কাজ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার কঠিন সিদ্ধান্তে যদি ৫ জানুয়ারির নির্বাচন না হতো, তাহলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অনেকটা থেমে যেত, পদ্মা সেতু নির্মাণ হত না। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের জন্য সাড়ে ৪ শ’ কোটি টাকা বরাদ্দও হত না। কোম্পানীগঞ্জ উপজেলাকে সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে এ উপজেলায় নির্মাণ করা হচ্ছে হাইটেক পার্ক। শিক্ষার অগ্রগতির লক্ষ্যে কারিগরি কলেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মতবিনিময় সভায় এমপি ইমরান আহমদ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানকে কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিদের উদ্যোগে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব করেন। এ লক্ষ্যে একটি সংবর্ধনা পরিষদ গঠনের জন্য চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনকে দায়িত্ব দেন। এমপি’র এ প্রস্তাবে সকল জনপ্রতিনিধি একমত পোষণ করেন। এর আগে এমপি ইমরান আহমদ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed