বাউবি’র এইচএসসি’র ফল প্রকাশ; পাসের হার ৬৮.৯২
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৫ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবার বাউবি’র এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ১৪ হাজার ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এরমধ্যে ২য় বর্ষে মোট ৬২ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৪৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৬৮ দশমিক ৯২ ভাগ।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৪৮৩ জন এ-গ্রেড, ৩ হাজার জন এ(-)’ ১০ হাজার ১৯২ জন ‘বি’ গ্রেড, ২৩ হাজার ৩৮৩ জন ‘সি’ গ্রেড এবং ৬ হাজার ২০৬ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৬৯ জন ছাত্র যাদের পাশের হার শতকরা ৬৮ দশমিক ৩৪ ভাগ এবং ১৬ হাজার ২০৪ জন ছাত্রী তাদের শতকরা ৬৯ দশমিক ৯২ ভাগ। একই সঙ্গে ৫২ হাজার ১৬ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীদের সিজিপিএ bou.ac.bd এবং Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।
এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (কোনো স্পেস ছাড়া যেমন- 13011810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed