Main Menu

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পিকআপভ্যান ও সিএনজির অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার মশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন-এশাই মিয়া (৫৫) ও ছালিক মিয়া (৪৫)। তারা দুজনই দিনমজুর।
আহতরা হলেন- মুহিদ মিয়া (৩৩), তোয়াব আলী (৪৪), জসিম আলী (৩৫) ও পুতুল মিয়া (৩৭)। তাদের বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাঘর এলাকা বাসিন্দা। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিএনজিতে করে এশাই মিয়া ও ছালিক মিয়া মাটি কাটার জন্য মুন্সিবাজার এলাকা দিকে যাচ্ছিল। পথে মশুরিয়া এলাকায় একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় চারজন গুরুতর আহত হন।

 

 

Share





Related News

Comments are Closed