Main Menu

সিলেটে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা মিছিল। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ কালো পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করেছিল।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এসময় মিছিল করতে না পেরে আম্বরখানার দিকে চলে যান নেতাকর্মীরা। সেখানে গিয়ে পুনরায় মিছিলের চেষ্টা করলেও আবারও পুলিশের বাধায় পড়েন। ফলে মিছিল না করেই ছত্রভঙ্গ হয়ে ফিরে যান তারা।      এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম জানান, সকালে শহীদ মিনারের সামনে নেতাকর্মীরা কালো পতাকা মিছিলের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তিনি বলেন পুলিশ দিয়ে মিছিলে বাধা দিয়ে সরকার আতংক সৃষ্টি করার চেষ্টা করছে।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী বলেন, ‘তারা প্রশাসনের অনুমতি নেননি। ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় তাদের মিছিল করতে দেওয়া হয়নি।’
এদিকে, ৫ জানুয়ারি উপলক্ষে আম্বরখানা-চৌহাট্টা-জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed