Main Menu

মৌলভীবাজারে পুলিশের গুলিতে ইয়াবা ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ীর হামলায় এক এসআই সহ ২ পুলিশ গুরুতর আহত হয়েছে। এসময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী ইয়াবা ব্যবসায়ী।

বুধবার (৪ জানুয়ারী) রাত ১১টার দিকে শহরের যমুনা পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ শাহ জালাল জানান, সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের শাইস্তা মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী রুহেল আহমদ (৩৩) কে ধরতে গেলে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন এসআই আব্দুল মালিক (৪৮) ও কনস্টেবল বজলুল করিম (৪৫)। পরে পুলিশ গুলি ছুড়লে রুহেল নিহত হয়।

Share





Related News

Comments are Closed