Main Menu

শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে পাখি ও জাল উদ্বার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের হাইল হাওরের শ্রীমঙ্গল অংশ থেকে বন বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে পাখি ও জাল উদ্বার করা হয়েছে। সোমবার বিকেলে বিজিবিকে সাথে নিয়ে হাইল হাওরের শ্রীমঙ্গলের বৌলাশীর, ভুনবীর, পশ্চিম ভাড়াউড়া অংশ ও বাইক্কা বিল, লালের ডোবা, চন্ডিবিলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রাায় ১৫০ টুকরা পাখি শিকারের জাল আটক করা হয়।
সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের নেতৃত্বে একদল বন প্রহরী, শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির নায়েক সুবেদার মো. সুফিয়ান এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
এ ব্যাপারে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শীত এলেই হাইল হাওরে পাখি শিকারে মেতে উঠে এক শ্রেণীর অসাধু পাখি শিকারীদল। পরে পাখি গুলো বাজারে বিক্রি করে। প্রতিবছরই হাওরে অভিযান পরিচালনা করলেও কমছে না এর প্রভাব। প্রতিবছরই শিকারীদের হাতে মারা পড়ছে হাজার হাজার পাখি।

Share





Related News

Comments are Closed