ভূমিকম্পে শ্রীমঙ্গলে বহুসংখ্যক ভবনে ফাটল
শ্রীমঙ্গল প্রতিনিধি: ভূমিকম্পে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুরস্থ ১৩২ কেভি পাওয়ার গ্রীড সাবষ্টেশনের পল্লী বিদুৎ সাব লাইনের অংশে সংযোগকারী তারের সংঘর্ষে পিন ইনসুলেটর ফেটে গেলে মঙ্গলবার দুপুর ৩টা ৮ মিনিট হতে শ্রীমঙ্গল সহ আশপাশ এলাকায় বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জরুরী মেরামতের পর বিকাল পাঁচটায় আবার বিদুৎ সংযোগ দেয়া সম্ভব হয়।
অপরদিকে ভূমিকম্পের ফলে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদুৎ সমিতির সদর দপ্তরে অন্তত চারটি স্থানে বিপজ্জনক ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়াও আই এফ আইসি ব্যাংক, ঘরনী ডির্পাটমেন্টাল ষ্টোর, কথ্যালিক মিশন রোড, সবুজ বাগ সহ অনেক ভবনে ফাটল সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed