ভুমিকম্পে ছাতকে স্কুলছাত্রীর মৃত্যু
ছাতক প্রতিনিধি: ভুমিকম্পে আতংকিত হয়ে সুনামগঞ্জের ছাতকে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত সায়মা আক্তার (১৪) ছাতক উপজেলার শামসুল হকের মেয়ে ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেন, নিহত সায়মা আক্তারের বাবা শামসুল হক ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি পরিবার নিয়ে কারখানার ভেতরে একটি চারতলা ভবনে থাকেন। মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চারতলার ঘর থেকে দৌড়ে নিচে নামার সময় সিঁড়ি থেকে ছিটকে পড়ে যায় সায়মা। তাকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed