মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে কুলাউড়া-জুড়ি সড়কের ভূয়াই বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বঝিটিলা গ্রামের মৃত আব্দুল বারির ছেলে সাজিদ মিয়া (৩০) ও একই গ্রামের ইউনুস মিয়ার ছেলে হরুন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ি থেকে ছেড়ে আসা ট্রাক ভূয়াই বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
« তাহিরপুরে বিরল প্রজাতির বন্য প্রানী আটক (Previous News)
(Next News) পৃথিবীর সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে এলিয়েনরা! »
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed