তাহিরপুরে বিরল প্রজাতির বন্য প্রানী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিরল প্রজাতির বন্য প্রানী ধরা পড়েছে। প্রানীটি দেখতে অনেকটা বেজিঁর মত, কুচকুচে কালো, লম্বায় প্রায় সাড়ে ৪ফুট। এমন প্রানী এর পূর্বে কেউ দেখেনি।
২ জানুয়ারী সোমবার সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাম্মনগাওঁ গ্রামের চাঁন মিয়ার ছেলে আবু বক্কর তার বাড়ির চাউ গাছে এই বিরল প্রজাতির বন্য প্রানীটি দেখতে পায়। এই খবর স্থানীয় লোকজনের মাঝে জানাজানি হলে সবাই প্রানীটিকে দেখতে ছুটে আসে। পরে সবাই একত্রিত হয়ে প্রানীটিকে ধরার চেষ্টা করলে ঐ প্রানীটি দিকবিদিক ছুটাছুটি করায় ঘন্টা খানেক চেষ্টার পর আহত অবস্থায় প্রানীটিকে আটক করে লোকজন।
খবর পেয়ে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, ওসি তদন্ত আসাদুজ্জামান হাওলাদার, বাদাঘাট পুলিশ ফাড়ির এসআই পরিমল সরকার,দলইড়গাঁও বিট র্কমকর্তা মোঃ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাদের উপস্থিতিতে বিট কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রানীটিকে নিয়ে যান। তিনি জানান, এই প্রানীটি খুবই বিরল প্রজাতির। তাই এই প্রানীটিকে আটকের সময় ব্যথা পেয়ে থাকতে পারে, তাই ব্যথা নাশক বেকসিন দেওয়া হয়েছে। আমরা এই প্রানীটিকে চিনতে পারছিনা। সিলেট থেকে আমাদের কর্মকর্তাগন আসছেন, তারা এই বিরল প্রানীটির বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এই প্রানীর জন্য যুগপোযুগী বড় বন লাউয়াছড়া বা অন্য কোন বনে উধর্বতন কর্মকর্তাদের মাধ্যমে অবমুক্ত করা হবে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed