পৃথিবীর সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে এলিয়েনরা!
বৈশাখী নিউজ ডেস্ক: বাস্তবে এখন পর্যন্ত পৃথিবীর বাইরের ভিন গ্রহের প্রাণী বা অ্যালিয়েনের দেখা পাওয়া না গেলেও, ধারণা করা হয় অ্যালিয়েন রয়েছে। সেই ধারণা এবার আরো জোরালো করল মহাকাশ থেকে আগত বেশ কিছু রেডিও সংকেত।
গবেষকরা সম্প্রতি তিন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আগত ছয়টি রেডিও সংকেত পেয়েছেন। যদিও এই সংকেতগুলো এসেছে অনেক অনেক দূর অর্থাৎ তিন বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে, কিন্তু সেখানে থেকেই কি ভিন গ্রহের প্রাণীরা এসব সংকেতের মাধ্যমে পৃথিবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গবেষকদের মনে।
ওয়েস্ট ভার্জিনিয়ার মন্ট্রিলের ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গ্রিন ব্যাংক টেলিস্কোপ ব্যবহার করে এই বেতার তরঙ্গগুলো শণাক্ত করেন। এসব বেতার তরঙ্গ মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী ছিল।
এসব তরঙ্গের উৎপত্তিস্থলটা যদিও অজানা কিন্তু অনেকেই মনে করছেন এর মাধ্যমে অ্যালিয়েনরা পৃথিবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
পল স্কল্জ এর নেতৃত্বে গবেষকরা ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’ এ প্রকাশিত তাদের রিসার্চ পেপারে বলেন, ‘আমরা ছয়টি সিগন্যাল এর মধ্যে পাঁচটি শণাক্ত করি গ্রিন ব্যাংক টেলিস্কোপ (২ গিগাহার্জ কম্পাঙ্কে) দিয়ে এবং অন্যটি শণাক্ত করি আরেসিবো অবজারভেটরি দিয়ে (১.৫ গিগাহার্জ কম্পাঙ্কে)। এটা নিয়ে মোট ১৭টি সংকেত পাওয়া গেল। যার আগের ১১টিও ওই একই লোকেশন থেকে শণাক্ত করা হয়েছিল। ওই স্থানের সাংকেতিক নাম এফআরবি ১২১১০২।
এই সংকেতগুলোকে বিজ্ঞানীরা এফআরবি (ফাস্ট রেডিও বার্স্টস) বলে অভিহিত করেন। যদিও এই সংকেতের নির্দিষ্ট উৎপত্তিস্থল নিয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন। গবেষকরা বলেন, পরিচিত নমুনা এফআরবি ১২১১০২ বর্তমানে একটি অনন্য বিষয়। বহির্জাগতিক এফআরবি সংকেতগুলোর চরিত্রায়ন বোঝার জন্য ফাস্ট এক্সট্রাগ্যালাটিক রেডিও ট্রানসিয়েন্ট বোঝা প্রয়োজন।
পূর্বে যখন ১১টি সংকেত পাওয়া গিয়েছিল তখন জ্যোতির্বিদগণ এসইটিআই (সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) এর সাহায্য চেয়েছিল আরো নিবিড় পর্যবেক্ষণের জন্য। কিন্তু এটা এখনো পরিষ্কার না যে, ম্যাক গ্রিলের গবেষকরা সাহায্য চাইবেন কিনা।
অবশ্য অ্যালিয়েনদের সঙ্গে যোগাযোগ করা বুদ্ধিমানের কাজ হবে কিনা এব্যাপারে স্টিফেন হকিং বলেন, আমরা একটি ভয়ংকর খেলায় মেতে উঠেছি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।
এই পদার্থবিদ মনে করেন, যদি অ্যালিয়েনরা পৃথিবী সম্পর্কে জানতে পারে বা আবিষ্কার করতে পারে তবে তারা এটাকে দখল করতে চাইবে এবং এখানে তাদের উপনিবেশ স্থাপন করতে চাইবে। সূত্র: ডেইলি মেইল
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed