বড়লেখায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টরের ধাক্কায় জুয়েল আহমদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পৌরশহরের আদিত্যের মহাল রেললাইন আউট সিগন্যালের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল আদিত্যের মহাল এলাকার বাসিন্দা নুনু মিয়ার ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি আটক করেছে।
বড়লেখা থানার এসআই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যা ৬টায় বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পালিয়েছে। তবে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed