Main Menu

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরাগ দেব (৩০) নামের এক পরিবহন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল শহরতলীর নিজ বাড়ির পাশে গাছের ডালে গলায় নাইলনের রশি পেচানো অবস্থায় দেখে বাড়ির লোকজন।

মৃত পরাগ দেব মাঝেরগাঁও এলাকার প্রদীপ দেব’র পুত্র। সে পরিবহন ব্যবসা করলেও নিজে ট্রাক চালাতো বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. জসিম মিয়া সাংবাদিকদের জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed