নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবত পুর গ্রামের সৌদি আরব প্রবাসী মছদ্দর মিয়ার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত গভীর রাতে দুধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে।
জানা যায়, একদল ডাকাত ঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে মঞ্জিল মিয়ার স্ত্রী রপচাঁন বিবি (৭০) কে হাত পা বেঁধে ঘরে রক্ষিত স্টিলের আলমিরা ও সুকেসের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ও মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
খবর পেয়ে স্থানীয় গোপলার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed